• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

“খুলনা সোনাডাঙ্গা থানায় চাঞ্চল্যকর হত্যার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব”

খুলনা ভিশন ডেক্স। স্টাফ রিপোর্ট / ২৮৬ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেক্স
২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাতে র‌্যাব-৬ খুলনা ও র‌্যাব-১, ঢাকা এর যৌথ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি, গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন শিলমুন বাসস্ট্যান্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করে খুলনার চাঞ্চল্যকর সোনাডাঙ্গা মডেল থানার টগর হত্যার প্রধান পলাতক আসামি- মোঃ মাসুম হাওলাদার (২৬), পিতা-মোঃ হারুন হাওলাদার, সাং-বাংলাবাজার, থানা-বাখেরগঞ্জ, জেলা-বরিশাল, বর্তমান সাং- সবুজবাগ গলি (২২তলার পার্শ্বে), থানা-সোনাডাঙ্গা, কেএমপি, খুলনাকে গ্রেফতার করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভিকটিম ও আসামিদের পূর্ব শত্রুতা ছিল। এরই ধারাবাহিকতায় ১ আগস্ট ২০২৫ ইং তারিখ রাতে ১ নং আসামি অন্যন্য আসামিদের সহায়তায় বাদীর বসতঘরে ঢুকে ভিকটিম মনোয়ার হোসেন টগর(২৭) এর বুকে ধারালো চাকু দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে বের হয়ে যায়। পরবর্তিতে ভিকটিমকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে খুলনা, সোনাডাঙ্গা মডেল থানায় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

উক্ত ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র‌্যাব-৬, এর অভিযানিক দল আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা