• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

খুলনা ৪ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি’র নির্বাচনীয় জনসভা

স্টাফ রিপোর্টার / ৭৪ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

 

* সুস্থ হয়ে আবু হোসেন বাবুর প্রথম জনসভা ও ভাষণ

রূপসা, খুলনা

রূপসা উপজেলায় বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর এই জনসভায় দলীয় নেতারা নির্বাচনকে স্বাগত জানান এবং ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।

শনিবার বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল। তিনি বলেন, “একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ গণতান্ত্রিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আমাদের লক্ষ্য শুধু জয় নয়, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করা।” তিনি ভোটারদের কেন্দ্রে গিয়ে সক্রিয়ভাবে ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শফিকুল আলম তুহিন, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। তিনি বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। আমাদের নেতা-কর্মীরা দেশব্যাপী ঐক্যবদ্ধভাবে কাজ করছে। রূপসা থেকে শুরু করে খুলনা জেলা জুড়ে বিএনপির পুনর্জাগরণ আমরা নিশ্চিত করব।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। তিনি বলেন, “বিগত বছরগুলিতে আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে নানা বাঁধা ও হুমকি থাকলেও আমরা হাল ছাড়িনি। রূপসায় আজকের জনসভা আমাদের ঐক্য ও শক্তির প্রতীক। ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখাই আমাদের মূল লক্ষ্য।”

সভায় খুলনা জেলা যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মহিলাদল ও তাঁতীদলের নেতারা বক্তব্য রাখেন। তারা জানান, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে। সভায় উপস্থিত জনতার মধ্যে ভোটারদের কাছে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হয় এবং দলীয় ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সভাপতিত্ব করেন রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাভেদ হোসেন মল্লিক। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনগণ নেতাদের বক্তব্যে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা