• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

বাগেরহাটের ফকিরহাটে মহাসড়কের পাশ থেকে প্লাস্টিকে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি / ১২২ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

বাগেরহাটের ফকিরহাটে মহাসড়কের পাশ থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় এক নবজাতক শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার পিলজংগ এলাকায় এ ঘটনা ঘটে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মহাসড়কের পাশে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনাস্থল থেকে কিছু কাপড়-চোপড়ও উদ্ধার করা হয়েছে। কে বা কাহারা মরদেহটি সেখানে ফেলে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।##


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা