• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

শার্শায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি / ৪৬ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের সম্বন্ধকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

এছাড়া উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এ‍্যাড. মোস্তফা কামান মিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন ও সাংগঠনিক সম্পাদক কদর আলী মেম্বর, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শহিদ আলী ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জমাত আলী মেম্বর, নাভারণ প্রেস ক্লাবের সভাপতি মোফাজ্জেল হোসেন রাজু, বিএনপি নেতা নুরুজ্জামান ও আতিয়ার রহমান দলু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াসী উদ্দিন ও যুগ্ম আহবায়ক মেহেদী হাসান জনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান প্রমুখ।

স্থানীয় শার্শা ফুটবল একাদশ বনাম সম্বন্ধকাঠি ফুটবল একাদশ এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ এ খেলায় শার্শা ফুটবল একাদশ ১-০ গোলে সম্বন্ধকাঠি ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা উপভোগ করেন কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শক।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে স্থানীয় বিএনপি এ খেলার আয়োজন করে।
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী ও ক্রীড়া সংগঠক। বিশ্বক্রিকেটে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে তাঁর অসামান্য অবদান রয়েছে। তিনি নিজেও একজন ক্রিকেটার ছিলেন। #


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা