• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
Headline
খুলনার ফুলতলায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ১৯ লাখ টাকা জরিমানা ৬০০ বছরের ঐতিহ্য ধারন করা বাগেরহাটে খানজাহান (রহ.) মাজার শরীফে শেষ হলো বার্ষিক ওরশ মোবারক যশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে ও অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ যশোরে বিজিবির হাতে সোনা চোরাকারবারি গ্রেফতার মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রাতুল ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা

চট্টগ্রামের থানা থেকে লুট হওয়া পিস্তল মোংলা থেকে উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি / ৬৪ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

চট্টগ্রামে গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে থানা থেকে লুটে নেয়া একটি পিস্তলসহ কামাল হাওলাদার (৪৫) নামে এক সন্ত্রসীকে বাগেরহাটের মোংলা থেকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মোংলা উপজেলা হাসপাতালের সামনে থেকে গ্রেফতারের পর তার মালগাজী এলাকায় বসতবাড়ি হতে থানা থেকে লুটে নেয়া পুলিশের ব্যবহৃত ৭ পয়েন্ট ৬২ মডেলের একটি চায়না পিস্তল উদ্ধার করা হয়। সন্ত্রাসী কামাল হাওলাদার বাগেরহাটের মোংলা উপজেলার মালগাজি গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। গ্রেফতারের পর তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।
মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন এতথ্য নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থানা লুটের আস্ত্রসহ গ্রেফতার সন্ত্রাসী কামাল হাওলাদার সম্প্রত অনুষ্ঠিত মোংলা উপজেলা চাঁদপাই ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রতিদ্ব›িদ্বতা করে করে পরাজিত হয়। কামাল হাওলাদার বাগেরহাটের মোংলা উপজেলার মালগাজি গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।##


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা