• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ অপরাহ্ন
Headline
খুলনার ফুলতলায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ১৯ লাখ টাকা জরিমানা ৬০০ বছরের ঐতিহ্য ধারন করা বাগেরহাটে খানজাহান (রহ.) মাজার শরীফে শেষ হলো বার্ষিক ওরশ মোবারক যশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে ও অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ যশোরে বিজিবির হাতে সোনা চোরাকারবারি গ্রেফতার মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রাতুল ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা

খুলনায় মিডিয়ার ট্রায়াল করে বিএনপিকে দমানো যাবে না-কে এম হুমায়ুন কবীর

খুলনা ভিশন ডেক্স। কাজী আতিক / ৪৯ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

কাজী আতিক

খুলনা মহানগরীর সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবীর অভিযোগ করেছেন, একটি কুচক্রী মহল মিডিয়ার অপব্যবহার করে বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি দৃঢ়ভাবে বলেছেন, মিডিয়ার ট্রায়াল করে বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সদর থানা বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে কে এম হুমায়ুন কবীর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ উদ্দিন আহমেদ এবং ৩১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিন আহমেদের নামে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
তিনি অভিযোগ করেন, সংবাদকর্মীদের মিথ্যা তথ্য দিয়ে মোল্লা ফরিদ আহমেদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। কে এম হুমায়ুন কবীর আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাবেক এক শীর্ষ নেতা এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। ওই নেতা গুপ্ত সংগঠনের কিছু মিডিয়াকর্মীকে ব্যবহার করে মোল্লা ফরিদ আহমেদকে কুখ্যাত এরশাদ শিকদারের সাথে তুলনা করেছেন, যা একটি পূর্ব পরিকল্পিত এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ। তিনি ওই নেতাকে রাজনীতির মাঠে রাজনীতি দিয়েই মোকাবেলা করার আহ্বান জানান।
কে এম হুমায়ুন কবীর বলেন, কেন্দ্র থেকে যাকে ধানের শীষের প্রার্থী মনোনীত করা হবে, বিএনপি তার পক্ষে স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে। তিনি আরও উল্লেখ করেন যে, সদর থানা বিএনপি দলীয় নির্দেশনা মেনে তাদের কার্যক্রম চালিয়ে যাবে।
আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য ও বর্ণিলভাবে সফল করতে সদর থানা বিএনপির সকল ওয়ার্ড মিছিলে দলীয় ও জাতীয় পতাকা, প্লাকার্ড, ফেস্টুন সহকারে নগরীর শিববাড়ির মোড়ে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, কে এম মাহবুব আলম, মনিরুজ্জামান মনির, মাসুদুল হক হারুন, ইফতেখার আলী বাবু, আফসার উদ্দিন মাস্টার, নুরুল আলম দীপু, শফিকুল ইসলাম জোয়ার্দার জলি, জিয়াউর রহমান, সওগাতুল আলম সগির, বায়েজিদ হোসেন, মনজুরুল আলম, আমিন আহমেদ, নুরুল ইসলাম নুরু, জহিরুল ইসলাম খান জুয়েল,নাজমুস সাকিব,জামির হোসেন দিপু ,মেশকাত আলী,মাস্টার রফিকুল ইসলাম, মুরাদ হোসেন,মাফিজুল ইসলাম,আযাদ হোসেন,মেহেদী হাসান লিটন,রোয়ার শেখ,মোস্তফা আলম, জাহাঙ্গীর আলম,তৈয়ব ফরাজী, ডা. আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব,বিএম জাকির হোসেন,সেখ জিয়াউল হক,মাফিজুল সরদার, শাহিনুল ইসলাম, শহিদুল ইসলাম, আলতাফ খান, ওম এ কামরুল ইসলাম, দেলোয়ার হোসেন, শাহরুখ জামান শাহিন, আরিফুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা