• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে খুলনায় এনসিপির দুই গ্রুপের হাতাহাতি

খুলনা ভীষণ ডেক্স। স্টাফ রিপোর্ট / ৬১ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

নিউজ ডেক্স

খুলনায় কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভায় হাতাহাতিতে জড়িয়েছে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দুই গ্রুপ। এ সময় এক নেতাকে শারীরিকভাবে আঘাত করেন অপর গ্রুপের নেতাকর্মীরা।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টায় নগরীর বিএমএ মিলনায়তনে এ ঘটনা ঘটে। এ সময় মঞ্চে উপস্থিত এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মোল্যা রহমাতুল্লাহ দুই গ্রুপকে শান্ত করতে ব্যর্থ হয়ে সভাস্থল থেকে বের হয়ে চলে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাত ৮টায় খুলনা বিএমএ মিলনায়তনে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা শুরু হয়। রাত ৯টায় কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শেষ হলে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মো. ওয়াহিদুজ্জামান খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আজাদকে মঞ্চে ডেকে নেন। এ সময় তাকে মঞ্চে দেখে প্রতিবাদ করেন এক অংশের নেতাকর্মীরা। তারা ‘চাঁদাবাজ কেন মঞ্চে’ বলে চিৎকার করতে থাকেন। তখন আজাদের অনুসারীরা তাদের দিকে তেড়ে যান এবং হট্টগোলে জড়িয়ে পড়েন। কেন্দ্রীয় নেতারা তাদের থামাতে ব্যর্থ হয়ে সভাস্থল থেকে বের হয়ে যান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা