আজ
|| ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি
খুলনায় অ্যাডভোকেসি ক্যাম্পিং অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৭ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ও কমিউনিটি ফোরামের সহযোগিতায় মহিলা, কিশোরী ও সাংবাদিকদের অংশগ্রহণে অ্যাডভোকেসি ক্যাম্পিং খুলনার হোটেল এম্বাসেডরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নারী ও কিশোরী সাংবাদিকরা বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং তার সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯ এর সহযোগিতায়, কলাবরেশন ল্যাব প্রজেক্ট (রাউন্ড–৩) এর আওতায় ধ্রুব অ্যালায়েন্স (ধ্রুব, সিডাব্লিউএফ, সিএমকেএস ও দৈনিক প্রবাহ) এর সার্বিক ব্যবস্থাপনায় এই অ্যাডভোকেসি ক্যাম্পিং আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অ্যালায়েন্সের টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক এবং অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইভানা আফরিন ও রঞ্জন নিকোলাস পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রজেক্ট ও বিভিন্ন নীতি নিয়ে আলোচনা করেন।
ধ্রুবের নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহিলা অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দিকা, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম বদিউজ্জামান, সহকারী জেলা তথ্য অফিসার দীপঙ্কর মন্ডল, MASNS নির্বাহী পরিচালক শামীমা সুলতানা শিমু, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির।
এছাড়াও খুলনার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও বাংলাদেশ বেতারের সাংবাদিকবৃন্দ, ধ্রুব, সিডাব্লিউএফ ও সিএমকেএস এর অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার মনিরুল ইসলাম, প্রশান্ত কুমার মন্ডল, রঞ্জন নিকোলাসসহ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ও কমিউনিটি
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.