• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

সুন্দরবনের ডিমের চর থেকে ফাঁদসহ দুই হরিণ শিকারী আটক

বাগেরহাট প্রতিনিধি / ১৪৬ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ডিমের চর থেকে দুই হরিণ শিকারীকে আটক করেছেন বনরক্ষীরা। বুধবার (২৭ আগস্ট) সকালে বনবিভাগের স্মার্ট প্যাট্রলিং টিমের সদস্যরা পায় হেটে (ফুট প্যাট্রলিং) টহলকালে ওই শিকারীদের আটক করেন।
আটক শিকারীরা হলেন রাজু শিকদার (৩০) ও জামাল হাওলাদার (২২)। এদের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খেজুরবাড়িয়া গ্রামে। নিষেধাজ্ঞার মধ্যে গোপনে বনে ঢুকে তারা ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টা করছিলেন।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিবএফ) রানা দেব জানান, আটক স্মার্ট প্যাট্রলিং দলের সদস্যরা ডিমের চরের পায় হেটে টহল দিচ্ছিলেন। এসময় বনের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা দুই ব্যক্তি বনরক্ষীদের দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে ধরে ফেলেন। পরে তাদের দেওয়া তথ্যমতে তল্লাশি করে বনে পেতে রাখা নাইলনের দড়ির তৈরী ৬০ ফুট মালা ফাঁদ উদ্ধার করা হয়।
এসিএফ জানান, আটক দুই শিকারীর বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। ##


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা