• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

জমি জায়গা সংক্রান্ত বিরোধে বাবা-ছেলে খুন-দুই আসামি গ্রেফতার আলামত উদ্ধার

খুলনা ভিশন ডেক্স। স্টাফ রিপোর্ট / ১৩১ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

নিউজ দেক
চুয়াডাঙ্গা৷ সদর থানাধীন আলোকদিয়া গ্রামে জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে এক মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়।

আসামী মোঃ বাবু (৫০), পিতা-মোঃ জহুর উদ্দীন দকু, সাং-আলোকদিয়া, থানা ও জেলা-চুয়াডাঙ্গা ভিকটিম মিরাজ বিশ্বাস (১৭), পিতা-তৈয়বুর রহমান বিশ্বাস এবং তার পিতা তৈয়বুর রহমান বিশ্বাস (৫০), পিতা-মৃত আঃ সাত্তার উদ্দিনের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে আসামী বাবু হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে ভিকটিম মিরাজ বিশ্বাসকে গলায় কোপ দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরবর্তীতে ভিকটিমের পিতা তৈয়বুর রহমান বিশ্বাস ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে আসামী বাবু তাকেও বুকের বাম পাশে কোপ দিয়ে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

ঘটনার সংবাদ পেয়ে সদর থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রধান আসামী মোঃ বাবু (৫০) এবং সহযোগী আসামী মোঃ রাজু (২৮), পিতা-আঃ রহমান, সাং-আলোকদিয়া, থানা ও জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত একটি ধারালো হাসুয়া আলামত হিসেবে উদ্ধার করেছে।

এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশি পদক্ষেপ গ্রহণের ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্থানীয় জনসাধারণ দ্রুত গ্রেফতারকৃত আসামীদের আইনের আওতায় আনায় চুয়াডাঙ্গা জেলা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা