• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

খুলনা রেঞ্জের আগস্ট/২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

খুলনা ভিশন ডেক্স। কাজী আতিক / ৭০ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

নিউজ ডেক্স

খুলনা রেঞ্জের আগস্ট/২০২৫ খ্রিঃ মাসের অপরাধ পর্যালোচনা সভা অদ্য ২৭ আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম মহোদয়।

সভায় ডিআইজি মহোদয় খুলনা রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণকে নিজ নিজ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং অপরাধ নিয়ন্ত্রণে যথাযথ আইনানুগ পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

তিনি আরও জঙ্গিবাদ/চরমপন্থা দমন, কিশোর গ্যাং প্রতিরোধ, মানব পাচার রোধ, মামলা তদন্তের মানোন্নয়ন, তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা