• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

দৌলতপুর পাবলার পারভেজ ও সুপর্ণা হত্যা মামলার রায় রোববার

খুলনা ভিশন ডেক্স। কাজী আতিক / ৭৩ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

কাজী আতিক

দৌলতপুর পাবলার পারভেজ হাওলাদার ও সুপর্ণা সাহা হত্যা মামলার রায় আগামী রোববার ঘোষণা করা হবে। আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এজাহারে উল্লেখ আছে, দেয়ানা সবুজ সংঘ মাঠের কাছে সাহাপাড়ায় সন্ত্রাসীরা গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পারভেজ হাওলাদারকে। ঘটনাটি ঘটে ২০০৯ সালের ৩ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে। তাকে কুপিয়ে জখম করার সময় সাহাপাড়া থেকে সুপর্ণা সাহা, তার কাকা দিলীপ সাহা ও তার স্ত্রী রেখা সাহা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।

গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুপর্ণা সাহাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পারভেজের বাবা নিজাম উদ্দীন বাদী হয়ে ৪ জানুয়ারি সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, তৎকালীন পুলিশের বড় কর্তা শহিদুল ইসলাম রবির ছেলে মিথুন বিকেলে বাড়ি থেকে ডেকে পারভেজকে নিয়ে যায়। ওই মিথুনসহ সাতজন মিলে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে এজাহারে উল্লেখ আছে। একই সাতজনের নামেই চার্জশিট দাখিল করা হয়।

দীর্ঘ শুনানি শেষে মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত আগামী রোববার রায় ঘোষণার দিন ধার্য করেছেন। ওই আদালতের বিচারক সুমি আহমেদ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা