• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধি / ৫৩ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

খুলনা জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়কারণ (৩য় পর্যায়) প্রকল্পের বাস্তবায়নে জেলার ০৯ টি উপজেলা হতে আগত সকল ইউএনও, জেলা ডি আর টি সদস্য ও ৬৮টি ইউনিয়ন পরিষদের দায়িত্বরত সকল ইউপি চেয়ারম্যান গণের সাথে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়।রবিবার (২৪ আগস্ট) সকাল ১০ টা থেকে জেলা সার্কিট হাউস সভা কক্ষে উক্ত অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অত্র প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ইউএনডিপি ঢাকা প্রতিনিধি সোহেল রানা। উক্ত সভায় সভাপতিত্ব করেন কানিজ ফাতিমা লিজা উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) স্থানীয় সরকার খুলনা এবং সভাটি সঞ্চালনা করেন মোঃ হাফিজুর রহমান ডিস্ট্রিক্ট ম্যানেজার বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করুন তৃতীয় পর্যায় প্রকল্প খুলনা।গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় জুলাই ২০২৪ হতে জুন ২০২৪ পর্যন্ত এক বছরের মামলা গ্রহণ নিষ্পত্তি এবং গ্রাম আদালত পরিচালনায় বাধা ও সুবিধাসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মামলা গ্রহণ ও নিষ্পত্তি এবং নিষ্পত্তিকৃত মামলার নথি ব্যবস্থাপনা , গ্রাম আদালত বিষয়ক প্রচারণা বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং আদালতের শক্তি, গ্রাম আদালতের এখতিয়ার, গ্রাম আদালতের ক্ষমতা, গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য মামলা তফসিলের প্রথম অংশে ফৌজদারী ও দ্বিতীয় অংশে দেওয়ানি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের প্রকল্প কর্তৃক নির্ধারিত ফরমেট এর মাধ্যমে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করেন।

এছাড়াও ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের ক্ষমতা, গ্রাম আদালত পরিচালনায় সদস্য সদস্যাদের দায় দায়িত্ব ইত্যাদি সহ গ্রাম আদালতের সকল বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত সভায় অন্যনয়দের মধ্যে উপস্থিত ছিলেন,অত্র প্রকল্পের উপজেলা সমন্বয়কারীগণ শাহিনুর রহমান বটিয়াঘাটা, মরিয়ম খাতুন ডুমুরিয়া, সাবিনা খাতুন,তেরখাদা উপজেলা খুলনা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা