নিউজ ডেক্স
২৩ আগস্ট ২০২৫ ইং তারিখ বিকালে খুলনা সদর থানাধীন বড় বাজার খানজাহান আলী মার্কেটে র্যাব-৬ এর একটি অভিযানিক দল পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ এক্সিকিউটিভ মেজিস্ট্রেট মমতাজ বেগম এবং যৌথবাহিনীর সদস্যদের সহয়তায় ৮০৮৫ (আটহাজর পঁচাশি) কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে।
উক্ত অভিযান পরিচালনার সময় ৮ টি গোডাউন থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময় ৪ টি প্রতিষ্ঠানকে নগদ ৭০০০০/= (সত্তর হাজার) টাকা জরিমানা এবং ৩ টি প্রতিষ্ঠান সীলগালা করা হয়। পরবর্তিতে উক্ত নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তর, খুলনার কাছে হস্থান্তর করা হয়। ভবিষ্যতেও এরূপ অবৈধ কার্যক্রমের সাথে জড়িতদের বিরুদ্ধে র্যাব-৬ এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।