• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

সাতক্ষীরায় বিভিন্ন পর্যায়ের ভাতাভোগী আনসার সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাইসাইকেল বিতরণ।

খুলনা ভিশন ডেক্স। স্টাব রিপোর্ট / ১৪১ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

শেখ ফারুক ঃ
জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সাতক্ষীরার আয়োজনে জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ে সাতক্ষীরার আওতাধীন বিভিন্ন পর্যায়ের ভাতাভোগী সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম।

পুলিশ সুপার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী,সাতক্ষীরার আওতাধীন বিভিন্ন পর্যায়ের ভাতাভোগী সদস্যদের মধ্যে নিজ হাতে বাইসাইকেল বিতরণ করেন এবং তাঁদের সাহসিকতা ও জনসেবামূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। পুলিশ সুপার আরও বলেন, “আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের নিরাপত্তা ও গ্রামীণ শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের চলাচল ও দায়িত্ব পালনের সুবিধার্থে বাইসাইকেল বিতরণ একটি যুগান্তকারী পদক্ষেপ।”

এসময় আরও উপস্থিত ছিলেন জনাব আশরাফুজ্জামান, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সাতক্ষীরা, জনাব মো: এফতেখারুল ইসলাম, পরিচালক, আনসার ব্যাটালিয়ন,সাতক্ষীরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা