• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
Headline
খুলনার ফুলতলায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ১৯ লাখ টাকা জরিমানা ৬০০ বছরের ঐতিহ্য ধারন করা বাগেরহাটে খানজাহান (রহ.) মাজার শরীফে শেষ হলো বার্ষিক ওরশ মোবারক যশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে ও অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ যশোরে বিজিবির হাতে সোনা চোরাকারবারি গ্রেফতার মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রাতুল ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা

বাগেরহাটের ফকিরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

বাগেরহাট প্রতিনিধি / ১১১ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তোফাজ্জেল হোসেন পলাশ (২১) নামে এক মোটরবাইক চালক নিহত হয়েছেন।
শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে খুলনা-মোংলা মহাসড়কের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মটরসাইকেল চালক তোফাজ্জেল হোসেন পলাশ (২১) খুলনার দোলখোলা টুটপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যবসায়ী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে নিহত ব্যক্তি তোফাজ্জেল হোসেন মোংলা থেকে মটরসাইকেলযোগে খুলনা যাচ্ছিল। লকপুরের খাজুরা এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ও মটরসাইকেলটি উদ্ধার করে। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।##


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা