• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
Headline
খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা রামপালে তারুণ্যের উৎসব উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান রামপাল সদর ইউনিয়নে ত্রৈমাসিক সভা ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের র‍্যালি

ফকিরহাটে চাঁদাবাজীর অভিযোগে দুই যুবককে গণধোলাই,পুলিশে সোর্পদ

বাগেরহাট প্রতিনিধি / ৮০ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

বাগেরহাটের ফকিরহাটে চাঁদাবাজী অভিযোগে দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে স্থানীয় জনতা।
শনিবার (২৩ আগষ্ট) সকাল ১০টার দিকে উপজেলা সদরের এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, উপজেলার ব্রাহ্মণরাকদিয়া গ্রামের মুস্তাক শেখের ছেলে মাশরাফি শেখ (২২) এবং একই এলাকার শেখ জাকির হোসেনের ছেলে জ্যাকি শেখ (২৮)।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (১৯ আগষ্ট) মাংস বিক্রেতা সাইফুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলামকে চুরির মালামাল উদ্ধার ও চোর শনাক্ত করার কাজে নারকেল ব্যবসায়ী আব্দুল হালিম সহযোগিতা করে আসছিলেন। এখবরে শুক্রবার (২২ আগষ্ট) রাতে মাশরাফি ও জ্যাকিসহ কয়েকজন মিলে আব্দুল হালিমকে মারধর করে। এসময় তার কাছে থাকা ৭১হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। শনিবার সকাল ১০টায় ফকিরহাট বাজারের পুরানো গলিতে দেখতে পেয়ে মাশরাফি ও জ্যাকিকে ধরে গণধোলাই দেয় স্থানীয় ব্যবসায়ি ও জনতা।পরে তাদেরকে পুলিশের নিকট সোর্পদ করা হয় ।
স্থানীয়রা জানান, মাশরাফি ও জ্যাকির বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে বাচ্চু শেখ নামে এক মাংস বিক্রেতা চাঁদাবাজীর অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে আটককৃতদের আইনের আওতায় এনে শাস্তির দাবীতে ফকিরহাটে স্থানীয় নারী-পুরুষেরা বিক্ষোভ মিছিল করেন।
ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, চাঁদাবাজীর অভিযোগে স্থানীয়দের সহযোগিতায় দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধিন রয়েছে। রোববার (২৪ আগষ্ট) তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।##


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা