• সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
Headline
“স্মরণকালের জনসভা, দুই দশকের অপেক্ষা শেষ: তারেক রহমান ফিরছেন মৌলভীবাজারে” বাগেরহাটে যদুনাথ স্কুলএ্যান্ড কলেজের ১০৩ তম বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাসংকৃতিক প্রতিযোগিতার উদ্ভোধন সুন্দরবনে মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণ, আতঙ্কে জেলে-মহাজনরা বাগেরহাটে স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জরুরি শীর্ষক আলোচনা সভা বাগেরহাট এক আসনের স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা খুলনয় এক যুবককে গুলি করে হত্যা বিএনপির আসনে ‘বিদ্রোহী’ কাঁটা, স্বস্তিতে আছেন কেবল সেলিম ও ববি অভিবাসন কর্মকর্তার গুলিতে যুক্তরাষ্ট্রে এক নারী নিহত নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ

মোংলায় ১০ কেজি হরিণের মাংসসহ যুবক আটক

খুলনা ভিশন ডেক্স। স্টাফ রিপোর্ট / ১১৮ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

নিউজ ডেক্স

মোংলা জয়মনি সাইলো এলাকা হতে সাড়ে ১০ কেজি হরিণের মাংসসহ মোঃ হাসান (৩৪) নামে এক চোরা শিকারিকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া কর্তৃক বাগেরহাটের মোংলা থানাধীন সাইলো সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮ টি পাসহ মো: হাসান (৩৪) কে আটক করা হয়। তার বাড়ি মোংলার জয়মনি এলাকায়।

জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা