• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

শার্শায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেক্স নিউজ / ৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শার বাগআঁচড়ায় বর্ণাঢ্য র‌্যালী, বৃক্ষরোপন কর্মসুচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২০ আগষ্ট) বিকালে বাগআঁচড়া হাইস্কুল গেইটের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ওই সংগঠনের আহ্বায়ক রাকিবুল হাসান রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব সেলিম হোসেন আশার সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, তাজউদ্দীন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহম্মেদ, শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এএইচএম আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইদুজ্জামান লাল্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসিউদ্দীন, তৌহিদ হোসেন, মনিরুজ্জামান মনি, ছাত্রদলের আহ্বায়ক সবুজ হোসেন খান, সদস্য সচিব শরিফুল ইসলাম চয়নসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবকদের নেতাকর্মীরা।
উল্লেখ্য, বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর সাংবাদিক কাজী সিরাজকে আহ্বায়ক করে ২৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এরপর ১৯৮৫ সালের ১৯ আগস্ট কাজী আসাদুজ্জামানের নেতৃত্বে ২৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। বর্তমানে কেন্দ্রীয় কমিটিতে এস এম জিলানী সভাপতি ও রাজিব আহসান সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। #


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা