• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

দুর্নীতির অভিযোগে বাগেরহাটের চিতলমারী স্বাস্থ্য কর্মকর্তা শর্মীকে কারণ দর্শানোর নোটিশ

বাগেরহাট প্রতিনিধি / ১১২ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

দুর্নীতির অভিযোগে বাগেরহাটের চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান এ নোটিশ দিয়েছেন। নোটিশে চাকরি হতে বরখাস্তকরণ অথবা গুরুদন্ড আরোপ করা হবে না, সে বিষয়ে নোটিশ প্রাপ্তির ১০ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে।
ডা. শর্মী রায় বর্তমানে চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত থাকলেও একই জেলার মোড়েলগঞ্জ উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও করোনাকালীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন পর্যায়ে বরাদ্দকৃত সরকারী অর্থ আত্মসাতের অভিযোগ হয়। তদন্ত কমিটি বিষয়টি তদন্ত করেন পিরোজপুরের সিভিল সার্জন। তদন্তে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ প্রমানিত হওয়ায় নোটিশ প্রাপ্তির ১০ কর্মদিবসের মধ্যে ডা. শর্মী রায়কে জবাব দিতে বলা হয়েছে।
স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের স্বাক্ষরিত মন্ত্রণালয়ের ওয়েবসাইডে প্রকাশিত নোটিশে এ সব তথ্য জানা গেছে। নোটিশে ডা. শর্মী রায়কে আরও বলা হয়েছে, ‘যেহেতু আপনার উপর্যুক্ত কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) মোতাবেক অসদাচরণ হিসেবে গণ্য, সেহেতু আপনাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) মোতাবেক অসদাচরণ এর দায়ে অভিযুক্ত করা হল এবং কেন আপনাকে উক্ত বিধিমালার অধীনে চাকরি হতে বরখাস্তকরণ অথবা গুরুদন্ড আরোপ করা হবে না, সে বিষয়ে নোটিশ প্রাপ্তির ১০ কর্মদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর নিকট কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হল।’
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায় বলেন, ‘করোনাকালীন সময়ে আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে আমাকে ডেকেছে এবং ১০ কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলেছে।’
বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ. স. মো. মাহবুবুল আলম বলেন, ‘এটা বিভাগীয় মামলা নয়, ওনাকে শোকজ করেছে। কর্তৃপক্ষ তাঁকে ডেকেছে। কি সিদ্ধান্ত হয় দেখা যাবে।##


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা