নিউজ ডেক্স
সাতক্ষীরা জেল থেকে পালিয়ে যাওয়া ১১টি মামলার আসামিকে আটক করেছে র্যাব-৬। সাতক্ষীরায় র্যাব-৬ কর্তৃক সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত আসামিদেরকে আইনের আওতায় আনতে আভিযানিক দল কর্তৃক গোয়েন্দা নজরদারীর এক পর্যায়ে আজ বুধবার (২০ আগস্ট) র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার সদর থানাধীন চালতেতলা এলাকা হতে অভিযান পরিচালনা করে নাশকতা মামলার জেল পলাতক আসামি সাতহ্মিরার ইটাগাছা এলাকার জলিলের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৬) কে আটক করে।
তথ্যানুসন্ধানে জানা যায় যে, আসামি মোঃ সাইফুল ইসলাম (২৬) অস্ত্র, বিস্ফোরক,নারী ও শিশু নির্যাতনসহ সর্ব মোট ১১ টি মামলায় অভিযুক্ত হয়ে সাতক্ষীরা জেলা কারাগারের অন্তরীণ ছিল। উক্ত হাজতী গত ০৫ আগষ্ট বিকালে ছাত্র জনতার সফল অভ্যুথানের সময় সাতক্ষীরা জেলা কারাগারে জেল রক্ষীদেরকে মারপিট করে জেল গেটের তালা ভেঙে কারাগার হতে পলায়ন করে এবং অন্যান্য আসামিদেরকে পলায়নে সহায়তা করে। উক্ত আসামিগণ সাতক্ষীরা জেলা কারাগার থেকে বের হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পেট্রোল বোমা, ককটেল, দাহ্য পদার্থ ব্যবহারসহ দাঙ্গা ও সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে জেলা কারাগারের ভিতরে ভাংচুর করে ও আগুন জালিয়ে দিয়ে জেলা কারাগারের সকল নথিপত্রসহ বিপুল পরিমাণ সরকারি সম্পদ ক্ষতি সাধন করেছে এবং কারাগারের জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। কারাগার থেকে বের হয়ে সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় নাশকতা কার্যক্রম করে। এই সংক্রান্তে সাতক্ষীরা জেলা সদর থানায় একটি নাশকতা মামলা রুজু হয়।
আটককৃত আসামিকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।