• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

মোংলায় স্বামীকে তালাক দেয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

বাগেরহাট প্রতিনিধি / ১৬৬ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

মোংলায় স্বামীকে তালাক দেয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় ওই স্বামীকে আটক করে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে মোংলা থানা পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার চিলা ইউনিয়নের পূর্ব চিলা এলাকার মৃত জাফর শেখের ছেলে গোলাম মওলা দুলালের (৪৫) সাথে বেশ কয়েক বছর পূর্বে গাববুনিয়া গ্রামের ইদ্রিস আলী শেখের মেয়ে রঞ্জিলা বেগমের (৩৯) বিয়ে হয়। এরপর থেকে তাদের বৈবাহিক জীবনে কলহ-বিবাদ লেগে থাকে। কলহ-বিবাদের এক পর্যায়ে গত ২২ জুলাই রঞ্জিলা তার স্বামী দুলালকে তালাক দেয়। তালাক দেয়ায় ক্ষিপ্ত হয়ে স্বামী দুলাল গত ১৯ আগস্ট মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রঞ্জিলার বাবার বাড়ীতে গিয়ে তার উপর হামলা চালায়। ওই সময় দুলাল রঞ্জিলার মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় কাঠের বাটাম দিয়ে আঘাত করতে থাকে। এতে রঞ্জিলার মাথা ফেটে ও থেতলে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দুলাল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল থেকে রঞ্জিলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন তার স্বজনেরা। পরে তাকে খুলনায় প্রেরণ করা হলে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে রঞ্জিলার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে এ ঘটনায় মঙ্গলবার রাতে চিলা এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুলালকে আটক করে পুলিশ। আটক দুলালকে বুধবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, স্ত্রী তার স্বামীকে তালাক দেয়ায় স্বামী ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে হত্যা করেছে। এ ঘটনায় স্বামীকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। # #


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা