• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC) এর মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত

ডেক্স নিউজ / ১১৪ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

 

ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)-এর সার্বিক সহযোগিতায় খুলনায় মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

গত ১৩ ই আগস্ট বুধবার হোটেল এম্বাসেডরের কনফারেন্স রুমে আর ও একটি মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খুলনার লবণছড়া থানার কাছে রূপসা ব্রিজ বাইপাস রোডে অবস্থিত গুলজান সিটির আরণ্য ইকো গার্ডেনের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।

দৈনিক প্রবাহ-এর আয়োজনে এবং কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড-৩ এর আওতায় ধ্রুব অ্যালায়েন্স (ধ্রুব, সিডাব্লিউএফ, সিএমকেএস ও দৈনিক প্রবাহ)-এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে খুলনা ও আশপাশের জেলার বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অ্যালায়েন্স-এর টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক ও বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির সাংবাদিকতার নীতিমালা ও তথ্য অধিকার বিষয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

এছাড়া সিডাব্লিউএফ-এর এডভোকেসি ও কমিউনিকেশন অফিসার ইভানা আফরিন প্রোগ্রামটি পরিচালনা করেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সময়ের খবর-এর সম্পাদক ও এখন টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান তারিকুল ইসলাম, দৈনিক খুলনা অঞ্চলের সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিল্টন এবং লবণচড়া থানার অফিসার ইনচার্জ ও ওসি তদন্ত ইউসুফ হোসেন, রুপসা পুলিশ ফাঁড়ির আইসি মোঃ আব্দুর রহিমসহ খুলনার স্থানীয় ও জাতীয় পত্রিকার বিভিন্ন গণমাধ্যম ও সুবিধাভোগী নারী ও যুব মহিলার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে গত ১৩ ই আগস্ট বুধবার হোটেল এম্বাসেডরের কনফারেন্স রুমে আর ও একটি মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা