• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

র‍্যালি, আলোচনা সভা,পোনা অবমুক্তকরণ, পুরস্কার বিতরণী, নানা আয়োজনে পাইকগাছায় পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫

পাইকগাছা প্রতিনিধি / ৬৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

এ উপলক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এবারের প্রতিপাদ্য বিষয় ” অভয়াশ্রম গড়ে তুলি,দেশী মাছে দেশ ভরি ” সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের সভাপতিত্বে, মেরিন ফিশারিজ কর্মকর্তা তরিকুল ইসলামের সঞ্চালনায় উপজেলা মিলনায়তনে আলোচনা সভা মতবিনিময় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। “মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল উন্নয়ন এবং সর্বোত্তম ব্যবহার ” শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান ও সায়মা সুলতানা সোনিয়া,উপজেলা প্রাথমিক এডুকেশন প্রশিক্ষণ কর্মকর্তা ঈমান উদ্দিন।বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার,সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান,আব্দুল আজিজ, পোনা ব্যবসায়ী ইলিয়াস হোসেন, উদ্যোক্তা মেহেদী হাসান শিক্ষক প্রদীপ শীল ,হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম।অনুষ্ঠানে সফল চিংড়ী চাষি আলহাজ্ব এসএম ফয়সাল মাহমুদ অপু, মৎস্য চাষী সিদ্দিক আলী, পোনা ব্যবসায়ী ইলিয়াস হোসেন ও মৎস্য উদ্যোক্তা মেহেদী হাসান কে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন সহ অন্যান্য অতিথি বৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা