• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

বাগেরহাটে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি / ১৫২ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

গাজীপুরে সাংবাদিক অহিদুজ্জামান তুহিনের হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও গ্রেফতারকৃত সকল আসামিদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবিতে এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নে জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলা শাখার আয়োজনে মঙ্গলবার (১৯ আগস্ট )সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলা শাখার আহবায়ক এম হেদায়েত হোসাইন লিটনের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি এস এম রাজ, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, সাবেক সহ-সভাপতি নকিব সিরাজুল হক, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, দপ্তর সম্পাদক এস এম শামসুর রহমান, প্রেসক্লাবের সদস্য অলিপ ঘটক ,সাংবাদিক মোঃ কামরুজ্জামান শিমুল, শেখ মিরানুজ্জামান মিরন ,চুলকাটি প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকেন্দার মোড়ল, জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য নকীব মিজানুর রহমান প্রমুখ।##


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা