এ উপলক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এবারের প্রতিপাদ্য বিষয় ” অভয়াশ্রম গড়ে তুলি,দেশী মাছে দেশ ভরি ” সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের সভাপতিত্বে, মেরিন ফিশারিজ কর্মকর্তা তরিকুল ইসলামের সঞ্চালনায় উপজেলা মিলনায়তনে আলোচনা সভা মতবিনিময় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। “মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল উন্নয়ন এবং সর্বোত্তম ব্যবহার ” শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান ও সায়মা সুলতানা সোনিয়া,উপজেলা প্রাথমিক এডুকেশন প্রশিক্ষণ কর্মকর্তা ঈমান উদ্দিন।বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার,সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান,আব্দুল আজিজ, পোনা ব্যবসায়ী ইলিয়াস হোসেন, উদ্যোক্তা মেহেদী হাসান শিক্ষক প্রদীপ শীল ,হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম।অনুষ্ঠানে সফল চিংড়ী চাষি আলহাজ্ব এসএম ফয়সাল মাহমুদ অপু, মৎস্য চাষী সিদ্দিক আলী, পোনা ব্যবসায়ী ইলিয়াস হোসেন ও মৎস্য উদ্যোক্তা মেহেদী হাসান কে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন সহ অন্যান্য অতিথি বৃন্দ।