• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহ শুরু

বাগেরহাট প্রতিনিধি / ১০১ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

বাগেরহাটে বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টায় বাগেরহাট উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান।
এর আগে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিগণ।
পরে বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান।
এসময় আরও বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারি, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সাদ্দাম হোসেন প্রমুখ। সভায় বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক মৎস্য চাষী ও ব্যবসায়ীরা অংশগ্রহন করেন।
বক্তারা বলেন, দেশে দিন দিন মাছের চাষ বৃদ্ধি পাচ্ছে। দেশে বর্তমানে ৫০ লক্ষ মেট্রিক টনের বেশি মাছ উৎপাদন হচ্ছে। যা বাংলাদেশের মানুষের চাহিদার তুলনায় অনেক বেশি। বিশেষ করে বাগেরহাটে দেশের সব থেকে বেশি গলদা চিংড়ি উৎপাদন হয়। যা এই এলাকার মানুষের জীবন মানের উন্নয়ন করেছে। অন্যদিকে বাগদা উৎপাদনে তৃতীয় জেলা বাগেরহাট।##


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা