নিউজ ডেক্স
খুলনা প্রেসক্লাব মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর ত্রি-বার্ষিক নির্বাচনে মিলটন-তরিক পরিষদের পুর্নাঙ্গ প্যানেলে নির্বাচিত হয়েছে।
মঙ্গলবার( ১৮ আগস্ট) দুপুরে নির্বাচন পরিচালনা কমিটি এ পরিষদকে নির্বাচিত ঘোষণা করেন।
মিলটন-তরিক পরিষদের নির্বাচিত প্যানেল হচ্ছে চেয়ারম্যান মিজানুর রহমান মিলটন (দৈনিক খুলনাঞ্চল), ভাইস চেয়ারম্যান মো: হেদায়েৎ হোসেন মোল্লা (বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন), সেক্রেটারি তরিকুল ইসলাম (দৈনিক সময়ের খবর, এখন টিভি), জয়েন্ট সেক্রেটারি এ এইচ এম শামীমুজ্জামান (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন (বাংলাবাজার পত্রিকা) ও ডাইরেক্টর ৪ জন যথাক্রমে মোস্তফা সরোয়ার ( দৈনিক প্রবর্তন), হাসান আহমেদ মোল্লা (দৈনিক খুলনাঞ্চল), রকিব উদ্দিন পান্নু (দৈনিক জন্মভূমি), বিমল সাহা (দৈনিক প্রবাহ)।