• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগে

ডেক্স নিউজ / ২২৬ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

বাগেরহাট জেলার মোংলা উপজেলার মিঠাখালি গ্রামের ১ নং ওয়ার্ডে ইয়াসিন (১১) নামে এক শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় মহিলা আওয়ামী লীগের ১ নং ওয়ার্ড সভানেত্রী শাহনাজ ও তার ছেলে যুবলীগ নেতা আমানুল্লাহকে অভিযুক্ত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি শনিবার বিকেলে খেলাধুলার জন্য বাড়ির বাইরে গেলে কোনো একসময় তাকে ধরে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়। পরে শিশুটি কান্নাজড়িত কণ্ঠে বাড়িতে ফিরে ঘটনাটি জানায়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, এ নির্যাতনের পেছনে রাজনৈতিক প্রভাবশালী এই মা-ছেলের হাত রয়েছে।

এদিকে এ ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গ্রামবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিলেন শাহনাজ ও আমানুল্লাহ। শিশুর উপর পাশবিক নির্যাতনের অভিযোগে তারা ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ভুক্তভোগী শিশুর পরিবার জানিয়েছে, তারা আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে স্থানীয়ভাবে রাজনৈতিক প্রভাবশালীদের কারণে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও জানা গেছে।

এ বিষয়ে প্রশাসনের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্তসাপেক্ষে অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা