আজ
|| ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার ঘাতক স্বামীকে আটক করেছে র্যাব-৬
প্রকাশের তারিখঃ ১৫ আগস্ট, ২০২৫
নিউজ ডেক্স
যশোর থেকে চাঞ্চল্যকর স্বামী কর্তৃক স্ত্রী হত্যা মামলার ঘাতক স্বামীকে আটক করেছে র্যাব-৬।
বৃহস্পতিবার ( ১৪ আগস্ট)বিকালে র্যাব-৬, (যশোর ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের বাঘারপাড়া থানাধীন কৃষ্ণনগর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ উল্লাপাড়া মডেল থানার স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যা মামলার প্রধান পলাতক আসামি সিরাজগঞ্জের উল্লাপাড়া পশ্চিম মহেশপুর এলাকার মোঃ গোলবার মন্ডলের ছেলে মোঃ আছাদুল মন্সলকে আটক করে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভিকটিম রিনা খাতুন (৪০) আটককৃত আসামির স্ত্রী। বেশ কিছুদিন যাবৎ আসামি তার বসতবাড়ী বিক্রয় করার জন্য পায়তারা করছিল। ভিকটিম তাতে বাধা দিলে, আটককৃত আসামি ভিকটিমকে গালমন্দ ও মারপিট করে। উক্ত বসতবাড়ী বিক্রয়কে কেন্দ্র করে ঘটনার দিন ২৩ জুলাই আনুমানিক ১২টার সময় আটককৃত আসামি অন্যান্য আসামিদের সহায়তায় ভিকটিমকে হত্যা করে। উক্ত ঘটনার বিষয়ে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে সিরাজগঞ্জ উল্লাপাড়া মডেল থানায় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত হত্যার বিষয়টি ব্যাপক চাঞ্চল্যকর হওয়ায় হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ হত্যার সাথে জড়িত আসামিদের আটককরে র্যাব-৬ ছায়া তদন্ত অব্যাহত রাখে।
আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.