আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
খুলনা থেকে কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ আইস উদ্ধার
প্রকাশের তারিখঃ ১২ আগস্ট, ২০২৫
খুলনা প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়া বাসস্ট্যান্ডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য (আইস) উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৩ আগস্ট) দুপুরে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ‘রোহান’ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫-৩১৬৩) তল্লাশির সময় এসব মাদক উদ্ধার হয়।খুলনা ভিশন এর নিউজ
পুলিশ সূত্রে খুলনা ভিশন কে জানা যায়, ডুমুরিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। পরে সাতক্ষীরা থেকে খুলনাগামী রোহান পরিবহনের বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ভেতর থেকে বিপুল পরিমাণ আইস উদ্ধার করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুলনা ভিশন কে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের পরিমাণ ও বাজারমূল্য নির্ধারণের কাজ চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.