• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

সুরক্ষা ও স্বচ্ছতা নিশ্চিতের সাত দফা সিদ্ধান্ত নিয়েছে বটিয়াঘাটা ভূমি অফিস 

স্টাফ রিপোর্টার / ৩০১ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

 

বটিয়াঘাটা (খুলনা), ৭ আগস্ট ২০২৫:
বটিয়াঘাটা উপজেলার মাসিক রাজস্ব সভায় ভূমি সুরক্ষা, রাজস্ব আদায় ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বটিয়াঘাটা উপজেলার নির্বাহী অফিসার হোসনে আরা তান্নির সভাপতিত্বে  এবং  কমিশনার (ভূমি) মো: শোয়েব শাত-ঈল-ইভানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও সমাধানপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সহকারী কমিশনার (ভূমি) মো: শোয়েব শাত-ঈল-ইভান সেবাগ্রাহীতাদের হয়রানি বন্ধ করতে সরকারি রাজস্ব আদাই বৃদ্ধিসহ বিষয়ে সাতটি পদক্ষেপ গ্রহণ করেন,

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের মধ্যে রয়েছে—
অর্পিত সম্পত্তি রেকর্ডভুক্তকরণ: আগামী সেপ্টেম্বরের মধ্যে প্রায় ৪৮০টির বেশি অর্পিত সম্পত্তি RS রেকর্ডে অন্তর্ভুক্ত করতে রেকর্ড সংশোধনের মামলা দায়ের।

বাজারের পেরিফেরি নির্ধারণ: আমিরপুর, সুরখালী ও গঙ্গারামপুর ইউনিয়নের তিনটি বাজারের সীমা চূড়ান্ত করা, প্রাধান্য পাবে তোহা বাজার।

নতুন বালুমহাল প্রস্তাব: সুরখালী ইউনিয়নের বড় আড়িয়া মৌজায় নতুন বালুমহাল ঘোষণার প্রস্তাব জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। ঘোষিত হলে এটি হবে উপজেলার পঞ্চম বালুমহাল।

সরকারি খাল ও খাস জমি সুরক্ষা: অবৈধ দখল, খাল ভরাট ও স্থাপনা নির্মাণ প্রতিরোধে যৌথ বাহিনীর সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা।

অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ: রাত্রিকালীন বা নির্ধারিত সীমানার বাইরে বালু উত্তোলন বন্ধে অভিযান।

নামজারীর দীর্ঘসূত্রিতা কমানো: ১ সেপ্টেম্বর থেকে নির্ধারিত সময়ের বেশি বিলম্বে কারণ দর্শানো বাধ্যতামূলক, জবাব অসন্তোষজনক হলে ব্যবস্থা। চলমান জট ৩১ আগস্টের মধ্যে নিরসন।

জাল দলিল প্রতিরোধ: প্রমাণিত হলে আবেদনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।

 

এএসসি ল্যান্ড মো: শোয়েব শাত-ঈল-ইভান বলেন, “তথ্যের অবাধ প্রবাহ নাগরিক ও প্রশাসনের দূরত্ব কমাবে। উপজেলা ভূমি অফিসে এসে নাগরিকরা সরাসরি মতামত জানাতে পারবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা