• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
Headline
যশোরে বিজিবির হাতে সোনা চোরাকারবারি গ্রেফতার মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রাতুল ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

বেনাপোলে ছিনতাইকারীদের সর্দার সোয়েবসহ ১১ আসামী গ্রেপ্তার

খুলনা ভিশন। / ১০৭ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে প্রতারনা, ছিনতাইকারীসহ বিভিন্ন মামলার ১১ আসামী গ্রেপ্তার হয়েছে।এদের মধ্যে গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী রয়েছে ৮ জন এবং নিয়মিত মামলার আসামী ৩ জন ।

সোমবার (১১ আগস্ট) বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর থেকে দুপুর পর্যন্ত বেনাপোল থানা এলাকায় বিশেষ এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তার হওয়া আসামিদের যথাযথ পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিনতাই ও প্রতারনা মামলার আসামিরা হলেন, বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে সোয়েব আক্তার (২৮), আনোয়ারের ছেলে বাবু (২৪), নজরুল ইসলামের ছেলে মাসুম (৪০), সাদিপুর গ্রামের মিয়ারাজ হোসেনের ছেলে ইশরাত (২৮), গাতিপাড়া গ্রামের জমির হোসেনের ছেলে মোমিনুর (২১), তালশাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে নজরুল (৩৪), গোপালগঞ্জের বাগেরবাড়ি এলাকার সালাউদ্দিন শেখের ছেলে মাসুম শেখ (৩০) ও ভবারবেড় গ্রামের মুন্সি ব্যাপারীর ছেলে আবু সাঈদ ব্যাপারী (২৬)।

অপরদিকে গ্রেপ্তারকৃত নিয়মিত মামলার আসামীরা হলেন, পোর্টথানার পুটখালি গ্রামের আকরম আলীর ছেলে রনি হোসেন (২৫), বড়আঁচড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে ইসমাইল হোসেন (২৬) ও ইসমাইলের ছেলে তহিদুল ইসলাম (২৪)।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা