• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

ডুমুরিয়ায় অজ্ঞাত ব্যক্তির খন্ডিত লাশ উদ্ধার!

খুলনা ভিশন ডেক। স্টাফ রিপোর্ট / ২১১ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

নিউজ ডেক্স

খুলনার ডুমুরিয়ায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে হাতিপোতা ডাঙ্গী এলাকার একটি বাগান থেকে লাশের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। তবে লুঙ্গি ও শার্ট দেখে স্থানীয় রেজাউল সরদার ধারণা করছেন, তার ছেলে ইসমাইল হত্যার শিকার হয়েছে।

জানা যায়, ১ আগস্ট চুকনগর বাজারের রেজাউল সরদারের ছেলে ইসমাইল সরদার (১৮) ইঞ্জিনচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর সে বাড়ি ফেরেনি। পরদিন ২ আগস্ট ডুমুরিয়া থানায় ইসমাইলের ভাই ইব্রাহিম সরদার একটি সাধারণ ডায়েরি করেন, যার নম্বর ৬৩। তখন ইসমাইলের পরনে ছিল সাদা লুঙ্গি ও নীল-সাদা শার্ট। আজ রবিবার রাতে উদ্ধারকৃত খণ্ডিত লাশের পাশে সেই পোশাক দেখে তার বাবা রেজাউল সরদারের ধারণা, ইসমাইল হত্যার শিকার হয়েছে।

থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ রানা জানান, ইসমাইল নিখোঁজ হওয়ার পর থেকে সারাদেশে ম্যাসেজ দেওয়া হয়েছে। তাকে উদ্ধারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। রবিবার রাত ৯টার দিকে খণ্ডিত লাশের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। সেখান থেকে মাথার খুলি, হাঁটুর নিচের পায়ের হাড়ের একটি অংশসহ শরীরের কয়েকটি অঙ্গ উদ্ধার করা হয়।

তিনি জানান, সিআইডির এক্সপার্টদের একটি টিম সুরতহাল রিপোর্ট তৈরি করবেন। ডিএনএ টেস্ট ছাড়া সঠিক কিছু বলা সম্ভব নয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সুরতহাল তৈরির প্রক্রিয়া চলছিল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা