• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

পুলিশের লুট হওয়া অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার

খুলনা ভিশন ডেক্স। স্টাফ রিপোর্ট / ২৭২ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নিউজ ডেক্স

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার মিলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১০ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের যে অস্ত্রগুলো হারিয়ে গেছে, এগুলো উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি। একটি পুরস্কারও ঘোষণা করছি। যে তথ্য দেবে, তাকে আমরা কত টাকা দিতে পারি, সে বিষয়ে নিজেদের মধ্যে একটা কমিটি করে দু-চার দিনের মধ্যে হয়তো গণমাধ্যমে ঘোষণা দিয়ে দেব। কেউ যদি খবর দিতে পারে, সে পুরস্কারটা পাবে।

লুট হওয়া ৭০০টিরও বেশি পুলিশের অস্ত্রের এখনো খোঁজ মেলেনি বলেও জানান উপদেষ্টা।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সরকার পতনের পর বিভিন্ন থানা-ফাঁড়িসহ পুলিশের নানা স্থাপনা থেকে ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র লুট হয়। গোলাবারুদ লুট হয় ৬ লাখ ৫১ হাজার ৬০৯টি।

লুট হওয়া আগ্নেয়াস্ত্র-গোলাবারুদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের রাইফেল, এসএমজি (স্মল মেশিন গান), এলএমজি (লাইট মেশিন গান), পিস্তল, শটগান, গ্যাস গান, কাঁদানে গ্যাস লঞ্চার, কাঁদানে গ্যাসের শেল, কাঁদানে গ্যাসের স্প্রে, সাউন্ড গ্রেনেড ও বিভিন্ন বোরের গুলি।

লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে গত বছরের ৪ সেপ্টেম্বর যৌথ অভিযান শুরু হয়। অভিযানে লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা