• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে মোট গ্রেপ্তার ৭

খুলনা ভীষণ ডেক্স। স্টাফ রিপোর্ট / ২৯৮ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্ক

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ নিয়ে এই মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

দুইজনের মধ্যে একজন শাহজালাল (২৫)। তিনি কুমিল্লার হোমনা থানার অনন্তপুর এলাকার হানিফ মিয়ার ছেলে।

শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে তাকে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানাধীন চর মসলন্দ মোড়লপাড়া হতে গ্রেপ্তার করা হয়।

শাহজালাল সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া এ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত অন্যতম আসামি মো. ফয়সাল হাসানকে (২৩) নগরীর ১৭নং ওয়ার্ডের চান্দনা এলাকার মাহবুব স্কুল মোড়ে রফিকুল ইসলামের ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ফয়সাল হাসান পাবনা জেলার পাঁচবাড়িয়া এলাকার কিয়ামুদ্দিন হাসানের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও র‍্যাব আরো পাঁচজনকে গ্রেপ্তার করে। যারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা