• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ব্যবসায়ী আটক

খুলনা ভিশন ডেক্স। স্টাফ রিপোর্ট / ২৫৪ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

নিউজ ডেক্স
যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে আক্তারুল ইসলাম (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। সে পুটখালী গ্রামের উত্তরপাড়ার আতিয়ার রহমান বাবুর ছেলে।

শুক্রবার (৮ আগষ্ট) রাত সাড়ে ৯ টার দিকে পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিনসহ আক্তারুলকে আটক করে।

বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সীমান্তের মেইন পিলার ১৭/০৭ এস এর ১৬২ আর পিলার হতে ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে পুটখালী গ্রামের উত্তরপাড়ার আক্তারুল ইসলাম অস্ত্র বিক্রি করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১টি ইতালির তৈরি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ আক্তারুলকে আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার অস্ত্র ও গুলিসহ একজন আসামি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্র আইনে মামলা দিয়ে আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা