• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
Headline
খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা রামপালে তারুণ্যের উৎসব উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান রামপাল সদর ইউনিয়নে ত্রৈমাসিক সভা ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের র‍্যালি

খুলনা সাংবাদিক ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন

খুলনা ভিশন।কাজী আতিক / ১৫৪ Time View
Update : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

কাজী আতিক

খুলনা সাংবাদিক ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে নগরীর বেনিবাবু রোডস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কমিটির ঘোষণা দেন ক্লাবের সভাপতি শিশির রঞ্জন মল্লিক। সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যায় যায় দিনের খুলনা ব্যুরো প্রধান আতিয়ার রহমান। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এটিএন নিউজের খুলনা ব্যুরো প্রধান এমডি অসীম। কোষাধ্যক্ষ পদে আছেন দৈনিক জনকণ্ঠের খুলনা প্রতিনিধি আরিফুর রহমান। প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে দৈনিক প্রবাহের রিপোর্টার মুশফিকুর রহমান মেহেদী এবং ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক অনির্বাণের বার্তা সম্পাদক কলিন হোসেন আরজু। এছাড়াও খুলনা প্রতিদিন মাল্টিমিডিয়ার প্রতিবেদক বি আর মাসুদ দপ্তর সম্পাদক, বিজয় টিভির খুলনা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, দৈনিক বিজনেস বাংলাদেশের খুলনা প্রতিনিধি মামুন রেজা সাংস্কৃতিক সম্পাদক এবং কে টিভির রিপোর্টার মো: মেহেদী হাসান দপ্তর সম্পাদক পদে আছেন।

কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন দৈনিক খুলনা প্রতিদিনের আব্দুল্লাহ আল মুহাইমিন, দৈনিক খুলনাঞ্চলের কাজী আতিক, চ্যানেল এসের শান্ত ইসলাম ও প্রবাহ মাল্টিমিডিয়ার শামীম হোসেন। এছাড়াও দৈনিক বাংলার খবরের জাহিদুল ইসলাম, প্রবাহ মাল্টিমিডিয়ার আসিফ আমিন এবং পূর্বাঞ্চল মাল্টিমিডিয়ার মোহাম্মদ হাফিজ সভায় উপস্থিত ছিলেন।

সভায় অসহায়, দু:স্থ ও বিপদগ্রস্ত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর গুরুত্ব এবং মাঠ পর্যায়ের সাংবাদিকদের দক্ষতা ও মান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সভাপতি শিশির রঞ্জন মল্লিক ও সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা