• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

কুয়েট আবাসিক হলের ওয়ার্ড বয়ের কাছ থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার

খুলনা ভিশন। / ২৪৩ Time View
Update : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’ র খানজাহান আলী আবাসিক হলের ডাইনিংয়ের এক ওয়ার্ড বয়ের কাছ থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে খানজাহান আলী থানার এসআই ইশতিয়াক।
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়, গোপন সংবাদ ভিত্তিতে শুক্রবার (৮ আগস্ট) বেলা আনুমানিক আড়াইটার দিকে এসি আবুল বাশারের নেতৃত্বে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মীর আতাহার আলী, খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন, এসআই ইতিয়াকসহ পুলিশের একটি দল কুয়েটের খানজাহান আলী হলের ডাইনিংয়ে অভিযান চালিয়ে ওয়ার্ড বয় মিরাজের কাছ থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
খানজাহান আলী থানার এসআই ইশতিয়াক জানান, কুয়েটের খানজাহান আলী আবাসিক হলের ডাইনিংয়ের ওয়ার্ড বয় মিরাজের কাছ ১২০ প্লাস্টিকের প্যাকেটে থাকা ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ৫০ গ্রামের ১৬ প্যাকেট ও বাকী ৭০ প্যাকেট সাড়ে ১১ গ্রাম ওজনের। মিরাজকে গ্রেফতার করে খানজাহাআলী থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা