• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

খুলনায় পূর্ব বানিয়াখামারে দেশীয় পাইপ গান ও গোলাবারুদসহ আটক ১

খুলনাভিশন ডেক্স। / ২৭০ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

নিউজ ডেক্স
পাইপগান এবং ২ রাউন্ড শর্টগানের গুলিসহ জয়নাল আবেদীন জনি (৪০) নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার গভীর রাতে নগরীর পূর্ব বানিয়াখামার মেইন রোড থেকে আটক করা হয়। আটক জনি ওই এলাকার আশরাফ আলীর ছেলে।খুলনা থানার এসআই তপন তার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনা, নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী রাত আড়াইটার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার আশরাফ আলীর বাড়িতে অভিযান চালায়।

অভিযানের নেতৃত্ব দেয় মেজর আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস (১৭ বীর)।তিনি আরও জানান, রাতে জনির ঘর থেকে একটি দেশীয় পাইপগান এবং ২ রাউন্ড শর্টগানের গুলি তার ঘর থেকে উদ্ধার করা হয়। এছাড়া আটক হওয়া জনির ঘর থেকে বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্যও পাওয়া যায়। আটক হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য খুলনা সদর ক্যাম্পে নেওয়া হয়। পরবর্তীতে তাকে খুলনা থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা