• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

আজ থেকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু

খুলনাভিশন ডেক্স। / ২৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

নিউজ ডেক্স

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন গত ৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে। এরপর আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। এর প্রধান কাজ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করা।

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় জীবনবাজি রেখে শিক্ষক মেহেরিন চৌধুরী শিক্ষার্থীদের বাঁচাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে তার নামে একটি অ্যাওয়ার্ড দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। উপদেষ্টাদের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরাও বৈঠকে অংশ নেন।

বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রস্তাবিত কয়েকটি নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক হতো। সরকার পতনের দিন ক্ষতিগ্রস্ত প্রধানমন্ত্রীর কার্যালয় সংস্কারের পর এটিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রূপান্তরের পর থেকে নিয়মিতভাবে সেখানেই উপদেষ্টা পরিষদের বৈঠক হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা