• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

ডিআইজি, অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ৭৬ কর্মকর্তাকে একযোগে বদলি

খুলনা ভিশন ডেক্স। স্টাব রিপোর্ট / ২৫৯ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

নিউজ ডেক্স

বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৭৬ জন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওএসডি) একযোগে বদলি করা হয়েছে।

আজ বুধবার (০৬ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়নের তথ্য জানানো হয়।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনটি পৃথক প্রজ্ঞাপনে পুলিশের ৮২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছিল। ওই তালিকায় একজন অতিরিক্ত আইজিপি, ১৩ জন ডিআইজি, অর্ধশতাধিক অতিরিক্ত ডিআইজি এবং ১৫ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা অন্তর্ভুক্ত ছিলেন।

নতুন পদায়নের আওতায় ৭৬ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) এবং রাজশাহীর সারদায় সংযুক্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রশাসনিক স্বচ্ছতা ও কাঠামোগত পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এ পদায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা