• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

শরণখোলায় আমড়া পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ডেক্স নিউজ / ২৪১ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

বাগেরহাটের শরণখোলায় আমড়া পাড়তে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল তালুকদার (২৫) নামে যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ আগস্ট) বিকেলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাকিল উপজেলা সদরের পাঁচরাস্তা মোড়ের ব্যবসায়ী ও খাদা গ্রামের আ. রাজ্জাক তালুকদারের একমাত্র ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শাকিল এদিন সকালে একই গ্রামের (খাদা গ্রাম) তার মায়ের নানাবাড়ীতে গিয়ে গাছে উঠে আমড়া পাড়াছিলেন। এসময় পাশ থেকে টানা বিদ্যুতের তারে গাছের ডাল স্পর্শ লাগার সঙ্গে সঙ্গে ছিটকে নিচে পড়ে যান শাকিল। দ্রুত উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
শরণখোলা থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন, গাছ থেকে পড়ে যুবকের মৃত্যুর বিষয়ে কেউ অভিযোগ করেনি। তবে এব্যাপারে খোঁজ নিয়ে দেখা হবে##


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা