নিউজ ডেক্স
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবত পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার এবং অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিবিধ প্রতারক চক্রের দ্বারা সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এমতাবস্থায় র্যাব-৬ কর্তৃক উক্ত আসামিদের আইনের আওতায় আনতে আভিযানিক দল কর্তৃক গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় ০৩ আগস্ট ২০২৫ তারিখ বিকালে র্যাব -৬ এর আভিযানিক দল সাতক্ষীরা জেলার সদর থানাধীন খুলনা রোড মোড় এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর নাবালিকা ধর্ষণ মামলার একমাত্র এজাহারনামীয় আসামি শেখ শহিদুল ইসলাম(৫৫), পিতা- মৃতঃ বদরউদ্দিন হায়দার, গ্রাম- বাঁশঘাটা, থানা ও জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করে।
প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা যায় যে, মামলার ভিকটিম ১১ বছরের নাবালিকা শিশু। ০৩ আগস্ট ২০২৫ তারিখ সকালে অত্র মামলার আসামি, নাবালিকা ভিকটিমকে খাবার কেনার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে বাবুলিয়া পোস্ট অফিসের মধ্যে কৌশলে ডেকে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সাতক্ষীরা জেলার সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করে। বিষয়টি র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্প জানতে পেরে পলাতক আসামিকে তাৎক্ষণিক গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।