• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
Headline
খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা রামপালে তারুণ্যের উৎসব উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান রামপাল সদর ইউনিয়নে ত্রৈমাসিক সভা ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের র‍্যালি

বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ, ১৪ ভারতীয় জেলে আটক

ডেক্স নিউজ / ১৪৯ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ ভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে ভারতীয় একটি ফিশিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেছে নৌবাহিনীর সদস্যরা।
শনিবার (২ আগস্ট) দিবাগত রাতে সুন্দরবন উপকূলে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগরে এফবি পারমিতা নামের ভারতীয় ওই ফিশিং ট্রলারটি মাছ ধরা অবস্থায় জেলেসহ আটক করে যুদ্ধ জাহাজ বানৌজা বিষখালীর নৌসেনারা।
ফিশিং ট্রলারসহ আটক জেলেদের সমুদ্র থেকে রবিবার বিকালে বাগেরহাটের দিগরাজে নৌবাহিনীর মোংলা নৌঘাঁটিতে নিয়ে এসেছে। ভারতীয় ট্রলারটিতে থাকা ইলিশসহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করে ট্রলারসহ জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হবে। আটক জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণচব্বিশ পরগোণা জেলায়। এরআগে গত ১৪ জুলাই বঙ্গোপসাগরের একই এলাকা থেকে এফবি ঝড় ও এফবি মঙ্গল চন্ডী নামে দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছিল নৌবাহিনী।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, থানায় হস্তান্তরের পর সমুদ্রসীমা আইন লঙ্ঘন করে বেআইনি ভাবে বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের অপরাধে আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। সোমবার সকালে আটত ভারতীয় এসব জেলেদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।##


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা