• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

বাগেরহাট-৪ আসন বিলুপ্তির প্রতিবাদে মানববন্ধন, সড়ক অবরোধ

ডেক্স নিউজ / ৩০০ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

পীর খানজাহান আলীর পুণ্যভূমি বাগেরহাট নিয়ে তালবাহানা চলবে না বলে মন্তব্য করেছেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খাজী খায়রুজ্জামান শিপন।
বাগেরহাট-৪ সংসদীয় আসন বিলুপ্তির প্রতিবাদে শুক্রবার (১ আগস্ট) বিকেলে মোরেলগঞ্জ-শরনখোলা আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিপন এ কথা বলেন।
মোরেলগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর শাখার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি আহ্বায়ক শহিদুল হক বাবুল।
বাগেরহাট-৪ আসনের বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন আরও বলেন, নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্রের অংশই সংসদীয় আসন বিলুপ্তির করা। আমরা এটা কোনোভাবেই মেনে নেব না। প্রয়োজনে বাগেরহাটকে রাজধানী থেকে বিচ্ছিন্ন করা হবে। অনতিবিলম্বে বাগেরহাট-৪ সংসদীয় আসন পুর্নবহাল করা না হলে বাগেরহাট জেলা অচল করে দেওয়া হবে। স্কুল, কলেজ, মাদরাসা বন্ধ করা হবে। সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি দেওয়া হবে।
আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন- যুবদলের সাবেক সভাপতি জেলা বিএনপি নেতা ফকির তারিকুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি শিকদুল ইসলাম,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বিএনপি নেতা ফকির রাসেল আল ইসলাম, শরনখোলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল, যুবদল নেতা ফারুক হোসন সামাদ, মুক্তিযোদ্ধা প্রজন্ম দল কেন্দ্রীয় নেতা ইব্রাহিম হোসেন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ চলাকালীন ১ ঘণ্টা সড়ক অবরোধ করা হয়। এসময় ঢাকাগামীসহ বিভিন্ন এলাকাগামী দূরপাল্লার বাস-মিনিবাস বন্ধ ছিল।##


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা