• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ অপরাহ্ন
Headline
খুলনার ফুলতলায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ১৯ লাখ টাকা জরিমানা ৬০০ বছরের ঐতিহ্য ধারন করা বাগেরহাটে খানজাহান (রহ.) মাজার শরীফে শেষ হলো বার্ষিক ওরশ মোবারক যশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে ও অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ যশোরে বিজিবির হাতে সোনা চোরাকারবারি গ্রেফতার মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রাতুল ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা

আসন কমানোর প্রস্তাবে ফুসছে বাগেরহাট, চলছে বিক্ষোভ-মিছিল

বাগেরহাট প্রতিনিধি / ১৬০ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমানোর প্রাথমিক প্রস্তাবে সাধারণ মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, বুদ্ধিজীবী, সচেতন নাগরিক ও রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় বাগেরহাট জেলা বিএনপি, যুবদল, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিসসহ জেলার প্রায় প্রতিটি রাজনৈতিক দলের অংশগ্রহনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় বাগেরহাটের দশানী মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জর্জ কোর্টের সামনে এসে পথসভার মাধ্যমে মিছিলটি শেষ হয়।

পথসভায় বক্তারা নির্বাচন কমিশনের প্রস্তাবের তীব্র প্রতিবাদ করেন এবং অনতিবিলম্বে বাগেরহাটের ৪টি আসন পূনর্বহাল রাখার দাবি জানান। অন্যথায় সামনে আরও তীব্র আন্দোলনের হুসিয়ারি দেন বক্তারা।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমানোর প্রাথমিক প্রস্তাবে দিয়েছে নির্বাচন কমিশনের বিশেষায়িত কারিগরি কমিটি। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। কমিটির প্রস্তাব অনুযায়ী, যেসব জেলায় ভোটার সংখ্যা কম, সেখানে আসন কমিয়ে আনার এবং যেখানে বেশি, সেখানে আসন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এরই অংশ হিসেবে বাগেরহাট-২ ও বাগেরহাট-৩ আসনের সীমানা নতুন করে নির্ধারণের সম্ভাবনার কথা জানানো হয়।##


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা