• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
Headline
খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সাথে মতবিনিময় সভায় কেএমপি কমিশনার

খুলনা ভিশন ডেক্স। কাজী আতিক / ৩৭৮ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

নিউজ ডেক্স

শুক্রবার( ১ আগস্ট) সকাল ১০ ঘটিকায় পুলিশ ট্রেইনিং সেন্টার, খুলনার মাল্টিপারপাস হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনির সাথে খুলনা বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের সাথে পরিবর্তিত পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সচিব দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরপেক্ষভাবে জনবান্ধব পুলিশং কর্মকাণ্ড পরিচালনার জন্য পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম, পিটিসি,খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি)আবদুল কু্দ্দুছ চৌধুরী, পিপিএম-সহ খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা রেঞ্জ পুলিশ এবং খুলনা বিভাগীয় সকল পুলিশ ইউনিটের ঊধ্বর্তন পুলিশ কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা