বাগেরহাট প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক ঢাকার ডাক ও নোয়াপাড়া পত্রিকার বাগেরহাট জরলাপ্রতিনিধির বড় চাচি লাইলি বেগম (৮০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজিউন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৭ টায় বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে তিনি জটিল রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিন ২ পুত্র, ৩ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ আসর নামাজে জানাজা শেষে তাকে শহরের মল্লিক বাড়ি মোড়স্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বাগেরহাট প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।##