• সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
Headline
“স্মরণকালের জনসভা, দুই দশকের অপেক্ষা শেষ: তারেক রহমান ফিরছেন মৌলভীবাজারে” বাগেরহাটে যদুনাথ স্কুলএ্যান্ড কলেজের ১০৩ তম বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাসংকৃতিক প্রতিযোগিতার উদ্ভোধন সুন্দরবনে মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণ, আতঙ্কে জেলে-মহাজনরা বাগেরহাটে স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জরুরি শীর্ষক আলোচনা সভা বাগেরহাট এক আসনের স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা খুলনয় এক যুবককে গুলি করে হত্যা বিএনপির আসনে ‘বিদ্রোহী’ কাঁটা, স্বস্তিতে আছেন কেবল সেলিম ও ববি অভিবাসন কর্মকর্তার গুলিতে যুক্তরাষ্ট্রে এক নারী নিহত নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ

বঙ্গবন্ধু পরিষদের ২ নেতার চাকরীর তথ্য না দেয়ায় খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

স্টাপ রিপোর্টার / ১৯৭ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

 

বঙ্গবন্ধু পরিষদের নেতা এস এম জাহাতাব হোসেন ও মোঃ মাসুম বিল্লাহর চাকরীর তথ্য না দেয়ায় খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ মুজিবুর রহমানের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বেসরকারী টেলিভিশন গাজী টিভির ষ্টাফ রিপোর্টার শেখ লিয়াকত হোসেন তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে না পেয়ে তিনি গত বুধবার (৩০ জুলাই) এ লিগ্যাল নোটিশ প্রেরন করেন। এস এম জাহাতাব হোসেন প্রশাসনিক কর্মকর্তা (ভারপাপ্ত) ও মোঃ মাসুম বিল্লাহ প্রধান সহকারী হিসাবে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরে কর্মরত রয়েছেন।
জানাযায়, গত ৭ মে তথ্য অধিকার আইনে ফরম “ক” এ তথ্য প্রাপ্তির আবেদনপত্রে সাংবাদিক লিয়াকত হোসেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের (ভারপ্রাপ্ত) দপ্তরের একজন কর্মকর্তা ও কর্মচারীর চাকরীর তথ্য চায়। ওই তথ্য প্রাপ্তির আবেদনপত্রে ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা এস এম জাহাতাব হোসেনের ৯টি এবং প্রধান সহকারী মোঃ মাসুম বিল্লাহর চাকরীর ৮টি তথ্য উল্লেখ করা হয়। এছাড়া সাবেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ দায়িত্বে থাকা অবস্থায় কর্মকর্তা, কর্মচারী ও চিকিৎসকদের বদলী/প্রেষনের তালিকাও চাওয়া হয়। সকল তথ্যগুলো ৭ কার্যদিবসের মধ্যে সরবরাহ করতে অনুরোধ করেন বেসরকারী টেলিভিশন গাজী টিভির ষ্টাফ রিপোর্টার শেখ লিয়াকত হোসেন। এই আবেদন পাওয়ার পর খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ মুজিবুর রহমান স্বাক্ষরিত ইমেইলের মাধ্যমে একটি পত্র প্রেরন হয়। যার স্মারক নং- পস্বা/খুবি/শাখা-১/তথ্য অধিকার/২০২৫/১৩৪০ , তারিখ -২০/০৭/২০২৫। দপ্তারাদেশে উল্লেখ করা হয় যে, আপনার আবেদন পত্রের ক্রমিক নং- ২ এর (ক),(খ),(গ),(ঘ),(ঙ),(চ),(ছ),(জ),(ঝ),(ঞ),(ট),(ঠ),(ড),(ঢ),(ণ),(ত) এবং (থ) অনুযায়ী চাহিত তথ্যাবলী তথ্য অধিকার আইনের ৭(জ) এর নির্দেশনা মোতাবেক প্রদান করা সম্ভ্যব নয় বলিয়া দুঃখিত। এছাড়া ক্রমিক নং-২ এর (দ) ও (ধ) বর্ণিত তথ্য গুলো উর্ধতন কার্যালয়ে যথা সময়ে প্রদান করা হয়েছে বলে ওই দপ্তারাদেশে উল্লেখ করা হয়েছে। অথচ তথ্য অধিকার আইনের ৭(ন) এর নির্দেশনা দেয়া আছে, তথ্য প্রদান স্থগিত রাখিবার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য কমিশনের পূর্বনুমোদন গ্রহণ করতে হবে। এই বিষয়টি পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ মুজিবুর রহমান স্বাক্ষরিত দপ্তারাদেশে কোন কিছুই উল্লেখ করা হয়নি। বঙ্গবন্ধু পরিষদের নেতা এস এম জাহাতাব হোসেন ও মোঃ মাসুম বিল্লাহর চাকরীর তথ্য না পেয়ে সাংবাদিক লিয়াকতের পক্ষে খুলনা জজ কোর্টের এ্যাডঃ মোঃ ফিরোজ আলম পলাশ লিগ্যাল নোটিশ প্রেরন করেন। বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ মুজিবুর রহমানের নিকট প্রেরিত ওই লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে যে, আপনি কর্তৃক প্রেরিত চিঠি পড়ে আমার মক্কেল হতাশ ও হতবাক হয়েছেন। ২ এর ক হইতে ৩ এবং থ তে বর্ণিত তথ্য প্রদান করা সম্ভ্যব নয় বলে আপনি দুঃখ প্রকাশ করেছেন। কারন হিসাবে তথ্য অধিকার আইন ৭(জ) ধারায় নির্দেশনার কথা উল্লেখ করছেন। উক্ত আইনের ৭(জ) ধারায় বলা হয়েছে, কোন তথ্য প্রকাশের ফলে কোন ব্যক্তির ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ক্ষুন্ন হতে পারে এই তথ্য প্রদান করা যাবেনা। আমার মক্কেলের সহিত তথ্যে কোন ব্যক্তির ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুন্ন করার মত একটি শব্দও নেই। ফলে আপনি কেবলমাত্র খাম খেয়ালী ভাবে তঞ্চকতার আশ্রয় গ্রহন ও সকল চাহিত তথ্যকে উপেক্ষা করেছেন। এছাড়া ২(দ) এবং ২(ধ) বর্ণিত চাহিত তথ্যের ক্ষেত্রে আপনি যে উত্তর প্রদান করেছেন তা দুঃখ জনক। লিগ্যাল নোটিশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে চাহিত সকল তথ্য সঠিক ভাবে প্রদানের জন্য স্বাস্থ্য পরিচালককে পরামর্শ দেয়া হয়। তবে একটি সূত্র জানায়, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ মুজিবুর রহমান আওয়ামীপন্থী হওয়ায় বঙ্গবন্ধু পরিষদের নেতা এস এম জাহাতাব হোসেন ও মোঃ মাসুম বিল্লাহর চাকরীর তথ্য তিনি গোপন করার চেষ্টা করছেন। তাদের চাকরীর সকল তথ্য প্রকাশ হলে ওই কর্মকর্তা ও কর্মচারী চাকরীচ্যুত হতে পারে বলে আশংকা করছে বিভাগীয় স্বাস্থ পরিচালক। প্রশাসনিক কর্মকর্তা (ভারপাপ্ত) এস এম জাহাতাব হোসেন ও প্রধান সহকারী মোঃ মাসুম বিল্লাহ বঙ্গবন্ধু পরিষদের স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের আহবায়ক কমিটির সদস্যর দায়িত্বে রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা